রমরমিয়ে চলছে গাঁজার ব্যবসা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

শাসনের বেলিয়াঘাটা এলাকায় অবৈধভাবে রমরমিয়ে চলছে গাঁজার ব্যবসা । শুক্রবার এই ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হন তিনজন ব্যক্তি । পুলিশের মদতে চলে ব্যবসা,দিতে হয় ডাক মাষ্টারকে মাসোহারা, স্বীকারোক্তি অভিযুক্ত গাঁজা ব্যবসায়ীর স্ত্রীর । উত্তর ২৪ পরগনা জেলার এই ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা । অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেন উত্তেজিত গ্ৰামবাসীরা ।

শাসন থানার বেলিয়াঘাটা এলাকায় গাঁজা ব্যবসার প্রতিবাদ করায় এক যুবকের মাথায় কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল । গাঁজা ব্যবসায়ীর হাতে আক্রান্ত হতে হয় প্রতিবাদী যুবক সহ তিনজনকে । রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা । ঘটনাস্থলে আসে শাসন থানার পুলিশ ।

এই ঘটনায় গ্ৰামবাসীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে মোবিল বিক্রির দোকানের আড়ালে রমরমিয়ে চালাচ্ছিল গাঁজার ব্যবসা । বহিরাগতদের আনাগোনায় নষ্ট হয় এলাকার পরিবেশ । শুক্রবার রাতে স্থানীয় যুবক দিনেশ সরদার গাঁজা বিক্রির প্রতিবাদ করলে অভিযুক্ত গাঁজা ব্যাবসায়ী যুবককে কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় । তাঁকে বাঁচাতে গিয়ে আরও দু’জন প্রতিবাদীকে মারধর করে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী ।

উত্তেজিত গ্ৰামবাসী অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে । ভয়ে পালিয়ে যায় অভিযুক্ত । ঘ ঘটনাস্থলে শাসন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । গ্ৰামবাসীদের অভিযোগ পুলিশের মদতে দীর্ঘদিন ধরে মোবিলের দোকানের আড়ালে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে । গাঁজা ব্যবসায়ী স্ত্রী স্বীকার করেন তার স্বামী গাঁজার ব্যবসায়ী । ব্যবসা চালিয়ে যেতে শাসন থানার পুলিশ এবং ডাক মাষ্টারকে দিতে হত মাসোহারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube