আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের দিকেই নজর তৃণমূলের । উত্তরবঙ্গের তিনটি আসনে অর্থাৎ কোচবিহার,জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে চারটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় ।
তবে তার আগে কৃষ্ণনগর থেকেই প্রচার শুরু করতে চলেছেন তিনি । আহত হওয়ার পর এই প্রথম আগামিকাল, রবিবার, কৃষ্ণনগরে জনসভা সারবেন মুখ্যমন্ত্রী । মহুয়া মৈত্রর সমর্থনে হতে চলেছে আগামিকালের জনসভা ।
সূত্রের খবর প্রথম পর্যায়ে বালুরঘাট, রায়গঞ্জে একটি করে ও তারপর পুরুলিয়া, বাঁকুড়ায় ১ টি করে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষ্ণনগর এর পর ৫ দিনে ৮ টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
ঈদের আগে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি চূড়ান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ।আগামী ৪ ঠা এপ্রিল থেকে উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কোচবিহার, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,বালুরঘাট,রায়গঞ্জ,পুরুলিয়া,বাঁকুড়াতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথম পর্যায়ে ঈদের আগে উত্তরবঙ্গে চারটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রে খবর ৪ তারিখ কোচবিহার, ৫ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ঈদের আগেই কলকাতা ফিরবেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

