শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিল । তৃণমূলের এই পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শশী পাঁজা, সাকেত গোখলে ও সাগরিকা ঘোষ ।
কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূলের প্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে বারে বারে । যেখানে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে সেখানে কীভাবে ইডি, সিবিআই, আয়কর এমনকি এনআইএ-কে দিয়ে হেনস্থা করা হচ্ছে এমনই একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে ।
দিল্লির নির্বাচন সদনের সামনে সাংবাদিক সম্মেলনে তৃণমূলের তরফ থেকে জানানো হল, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সোমবার তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তারা বিস্তারিত আলোচনায় বসবেন এই নিয়ে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

