নির্বাচনী প্রচারে রাজমাতা

বেজে গিয়েছে ভোটের দামামা, তাই জেলায় জেলায় তুঙ্গে ভোটের প্রচার । শনিবার সকাল সকাল বাজারে গিয়ে জনসংযোগ করলেন কৃষ্ণনগর লোকসভার বিজেপির প্রার্থী রাজমাথা অমৃতা রায় ।

কৃষ্ণনগর শহরের পাত্র বাজারে ঘুরে ঘুরে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বললেন তিনি । তাদের কাছ থেকে জানার চেষ্টা করলেন তাঁদের সুবিধা ও অসুবিধার বিষয়গুলো । তিনি জানান, সাধারণ মানুষ তাঁর এই জনসংযোগে যথেষ্ট সাড়া দিয়েছেন ।

পাশাপাশি তিনি আরও জানান, এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়ে তিনি আপ্লুত । আগামী দিনে এই কেন্দ্রে জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবেন তিনি । বোঝাই যাচ্ছে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube