পশ্চিম বর্ধমান জেলায় বাড়ির মধ্যে থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয় । শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ডাল থানার উখরা গ্রামে ।
শুক্রবার সকালে দেখা যায় ঘরের মধ্যে স্বামী নীলকন্ঠ বাউরির দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে । অন্যদিকে তাঁর স্ত্রী লিলি বাউরির দেহ গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে । দু’টি দেহই পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।
এই ঘটনায় প্রতিবেশীদের দাবি, পেশায় গাড়িচালক নীলকণ্ঠের সঙ্গে তাঁর স্ত্রী লিলি বাউরির প্রায়শই অশান্তি হত । পুলিশের ধারণা, স্ত্রীকে গলায় ওড়নার ফাঁস দিয়ে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন নীলকন্ঠ । ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

