সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই তৃণমূলের প্রচারে ধাক্কা । প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ । রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় সায়নী ঘোষের সামনে চলল মহিলাদের প্রতিবাদ ।
‘পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মোজে আছে, পৌরসভাকে বারে বারে জানিয়েও কোনও কাজ হয়নি, এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোনও দলকে ভোট দেব না’ । সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে বসলেন ।
মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর, পরে সায়নী ঘোষ জানালেন, ‘জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে । রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে । ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে । সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষরা যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে করে তৃণমূল প্রার্থীকে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে । এমনটাই এলাকাবাসীদের কথায় বোঝা গেল এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

