পোস্ট বিতর্কে তৃণমূল! নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

তৃণমূলের পোস্টে ফের শুরু হল বিতর্ক । প্রধানমন্ত্রীর ছবিতে ‘পদাঘাত’! তবে শুধু প্রধানমন্ত্রীই নন, সেই ছবিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও । সেই পোস্টকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশনকে ট্যাগ করে নালিশ জানাল বিজেপি ।

এবার পোস্ট বিতর্কে জড়িয়ে পড়ল রাজ্যের শাসকদল । সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি কার্টুন পোস্ট করে তৃণমূল । তাতে দেখা যায়, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে খাদের ধার থেকে ফেলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

সেই ছবিতে মোদী-শাহের উপর পদাঘাতের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে নালিশ জানানো হয় বিজেপির পক্ষ থেকে । এই ছবির মাধ্যমে ‘প্রাণ নাশের হুমকি’ দেওয়া হয়েছে, এমনই দাবি অমিত মালব্যের । শুক্রবার নির্বাচন কমিশনকে ট্যাগ করে নালিশ জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube