ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার সম্ভাবনা রুদ্রনীলের?

এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ! শুক্রবার সল্টলেকে বিশেষ বৈঠক রয়েছে বিজেপি-র । সেখানেই নেওয়া হতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত ।

রুদ্রনীলের মান ভাঙাতে তৎপর BJP নেতৃত্ব । এবার ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে । শুক্রবার সল্টলেকে বিশেষ বৈঠক রয়েছে বিজেপি-র । সেখানেই রুদ্রনীলের সঙ্গে এই বিষয়ে আলোচনা সারবে দল । সল্টলেকের এই বিশেষ বৈঠকে থাকছে গেরুয়া শিবিরের একাধিক নেতা । সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও ।

প্রসঙ্গত, দল তাঁকে প্রার্থী না করায় বেশ অভিমানীই হয়েছিলেন অভিনেতা । ছেড়েছিলেন একাধিক দলীয় হোয়াটস্যাপ গ্রুপও । অবশ্য পরবর্তীকালে তিনি জানান, মূল দলীয় গ্রুপে বিশেষভাবে নজর দেওয়ার জন্যই তাঁর ওই পদক্ষেপ । অবশেষে কি টিকিট পেতে চলেছেন তিনি ?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube