২০২৪ সালের সাত দফা লোকসভা নির্বাচনের শেষ দফায় অর্থাৎ ১ জুন নির্বাচন হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে । তাই এবার ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে কেন্দ্রীয় বুথ ভিত্তিক ভোট বৃদ্ধির টারগেট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার আমতলায় দলীয় কর্মীসভা করবেন । বেলা ১২টা বেজে ৩০ মিনিটে মহেশতলা এবং ৩ টে নাগাদ বজবজ নিয়ে দলীয় আলোচনায় বসবেন তিনি ।
উল্লেখ্য ২০০৯ সাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ৭ টি বিধানসভা কেন্দ্র রয়েছে । সেগুলি হল ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার, ১৪৪ নম্বর ফলতা, ১৪৫ নম্বর সাতগাছিয়া, ১৪৬ নম্বর বিষ্ণুপুর (এসসি), ১৫৫ নম্বর মহেশতলা, ১৫৬ নম্বর বজবজ, ১৫৭ নম্বর মেটিয়াবুরুজ ।
গতকাল, অর্থাৎ বৃহস্পতিবারই সাতগাছিয়া এবং বিষ্ণুপুর নিয়ে আলোচনা সেরে ছিলেন অভিষেক । সূত্রের খবর অনুযায়ী, গত দু’দিনে আমতলায় দলীয় কর্মী-সংগঠকদের সভায় ডায়মন্ড হারবার কেন্দ্রে কোন বুথে ভোট কম, তা চিহ্নিত করে দলের বুথ স্তরের কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সার্বিক উন্নয়নকে হাতিয়ার করার পাশাপাশি তার এমপি-ল্যাডের টাকাতেও বিভিন্ন প্রকল্প রূপায়িত হয়েছে তা তুলে ধরার কথা বলা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

