স্পর্শকাতর বুথে বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন । প্রথম দফায় পঞ্চাশ শতাংশ বুথে ওয়েবকাস্টের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন । সমস্ত ‘ক্রিটিক্যাল বুথ’-এই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানল কমিশন ।
গত পঞ্চায়েত নির্বাচনের হিংসার কথা মাথায় রেখে বাড়ানো হতে পারে এবারের স্পর্শকাতর বুথে সংখ্যা । পঞ্চায়েত নির্বাচনে যেই এলাকাগুলিতে হিংসার ঘটনা সামনে এসেছিল, ভোট লুঠের মতো অভিযোগ প্রকাশ্যে এসেছিল সেই এলাকাগুলিকে চিহ্নিত করা হয় । ইতিমধ্যেই স্পর্শকাতর বুথ নিয়ে গুরুত্ব দিচ্ছে পঞ্চায়েত নির্বাচনকে । সে ক্ষেত্রে বাড়তে পারে ‘ক্রিটিকাল বুথে’র সংখ্যাও । তবে ঠিক কতগুলি ‘ক্রিটিকাল বুথ’ রয়েছে সেই বিষয়ে কমিশন নিশ্চুপ ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, স্পর্শকাতর বুথে বাড়ানো হতে পারে নজরদারি । নির্বাচনী নিয়ম অনুযায়ী পঞ্চাশ শতাংশ বুথে ওয়েবকাস্টের ব্যবস্থা করতে হবে বলে জানা যায় । জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে আসার পরই পঞ্চায়েত নির্বাচনের ঘটনাগুলিকে নজর রাখার দাবি জানায় বিরোধী রাজনৈতিক দলগুলি । কমিশন সূত্রে খবর ‘ক্রিটিকাল বুথে’র নিরাপত্তায় অতিরিক্ত নজর থাকবে নির্বাচন কমিশনের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

