পাহাড়ে পদ্মে কাঁটা,অস্বস্তিতে বিজেপি

লোকসভার ভোট যতই এগিয়ে আসছে, ততই অস্বস্তি বাড়ছে রাজ্য বিজেপির । এবার দারজিলিংয়ের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । রাজু বিস্তাকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন তিনি । এরই পাশাপাশি আলাদা গোর্খাল্যান্ডের দাবি ফের খুচিয়ে তুললেন কালিম্পংয়ের বিজেপি বিধায়ক । শনিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে জমা দিলেন মনোনয়ন পত্র ।

রাজু বিস্তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । অবশেষে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিষ্ণুপ্রসাদ । শনিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে জমা দিলেন মনোনয়ন পত্র তিনি ।

পাহাড়ে অস্বস্তিতে পড়ল বিজেপি শিবির । এদিন দার্জিলিংয়ের BJP প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বঙ্গ বিজেপিকে কার্যত অস্বস্তির মুখে ঠেলে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা । প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দলে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube