হাওড়া স্টেশনের অনতিদূরে রেল লাইনের পয়েন্ট খুলে যাওয়ায় ঘটল বিপত্তি । এর ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল । হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ।
রেল সূত্রে জানা গিয়েছে দ্রুত লাইন সারিয়ে তোলার কাজ শুরু করা হয় । রেল সূত্রে এদিন জানানো হয় ডাউন কাটিহার এক্সপ্রেসের খালি গাড়ি হাওড়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যাক করে বেরোনোর সময় প্ল্যাটফর্মের কিছুটা দূরে ঝিল সাইডে ৯০ নম্বর পয়েন্টটি খুলে যায়। এর ফলে ঘটে এই বিপত্তি ।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়াতে সমস্যায় পড়েন হাওড়া-বর্ধমান মেন, হাওড়া-আরামবাগ শাখার যাত্রীরা । জানা গিয়েছে, হাওড়ার কাছে রেল লাইনের পয়েন্ট খুলে যাওয়ায় সমস্যা দেখা দেয় । যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় কিছুক্ষণ । ফলে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের । তাঁদের অভিযোগ, স্টেশনে এসে জানতে পারছেন কোন ট্রেন নেই । সকালের একাধিক ট্রেন বাতিল করা হয় ।
তবে রেল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত সারিয়ে ফেলা হয় রেল লাইন । ফলে আবারও স্বভাবিক হয়ে ওঠে ট্রেন চলাচল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

