চোরা কারবারিদের নজরে শ্বেত পলাশ!

বসন্তের আগমন ঘটলেই লাল পলাশের টানে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক ভিড় জমান পুরুলিয়ায় । এই লাল পলাশের মাঝে অতি বিরলতম শ্বেত পলাশের দেখা মিললো পুরুলিয়া কেন্দা থানার অদূরে । যদিও হাতে গোনা কয়েকজনের নজরে রয়েছে সেই শ্বেত পলাশের ঠিকানা ।

শ্বেতপলাশ গাছ চলতি বসন্তের মরশুমে বেশ হইচই ফেলে দিয়েছে । এই শ্বেতপলাশ গাছের সৌন্দর্য দেখতে ওই গ্রামে পর্যটকদের ভিড়ও হচ্ছে বলে জানান শ্বেতপলাশ গাছের মালিক শিবু মাহাত । সামাজিক মাধ্যমেও এই গাছের ফুলের ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে । গাছ মালিকের দাবি, এলাকায় একমাত্র শ্বেতপলাশ বৃক্ষে এটিই । অথচ এই বিরলতম শ্বেত পলাশ বৃক্ষের ভবিষ্যৎ এখন অন্ধকারে । রাতের অন্ধকারে চোরা কারবারিদের নজর পড়েছে সেই শ্বেত পলাশ বৃক্ষের উপর । অভিযোগ উঠছে, গাছের গোড়া কেটে শ্বেত পলাশ বৃক্ষকে কাটার চেষ্টা চালিয়েছেন চোরা কারবারিরা । গ্রামবাসীদের তৎপরতায় কোনক্রমে রক্ষা পেয়েছে সেই গাছ ।

তাই গাছ মালিক এবং প্রতিবেশিরা চাইছেন বিরলতম শ্বেত পলাশকে রক্ষা করুক পুলিশ প্রশাসন । অতি বিরলতম এই শ্বেত পলাশ বৃক্ষকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাটাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube