পারিবারিক অশান্তির জেরে খুন! গ্রেফতার অভিযুক্ত

পুরুলিয়ায় পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে খুন হতে হল কাকাকে । বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বরাবাজারার থানার বড়দহ গ্রামে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রে এলাকার একটি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পর বাড়ির মধ্যে ভাইপো নিজিত মণ্ডল তাঁর কাকা উত্তম মন্ডলকে তরোয়াল দিয়ে মাথায় আঘাত করে । আঘাতের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাকা । এরপর মৃত্যু নিশ্চিৎ করতে আরও বেশ কয়েকবার তরোয়াল দিয়ে তাঁকে কোপানো হয় বলেও সূত্র মারফত জানা যায় । ফলে মৃত্যু হয় কাকা উওম মন্ডলের ।

এই ঘটনার খবর পেয়ে গ্রাম সম্পর্কের দাদা বকুল মণ্ডল বাড়িতে এলে তাঁকেও একই ভাবে তরয়াল দিয়ে আঘাত করে অভিযুক্ত । এরপর সেখান থেকে বাড়ির বাইরে বেড়িয়ে যায় অভিযুক্ত ভাইপো ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ । গ্রাম বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয় এদিন । মৃত উত্তম মণ্ডলের দেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । গুরুতর আহত অবস্থায় বকুল মন্ডলকে ঝাড়খন্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয় । ৭দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বরাবাজার থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube