সল্টলেকে চিকিৎসক পত্নীর রহস্যমৃত্যু!

বুধবার সল্টলেকে এক চিকিৎসকের স্ত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য । একই সঙ্গে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্বামীকেও । সূত্রের দাবি, স্ত্রীকে খুন করে আত্মহ্ত্যার চেষ্টা করেন স্বামী । সল্টলেকের জিসি ব্লকের ঘটনা ।

চিকিৎসক পত্নীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় এদিন । স্থানীয় সূত্রে দাবি, শৌচালয় থেকে উদ্ধার করা হয় স্ত্রী মন্দিরা মিত্রর দেহ । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সত্তরোর্ধ্ব চিকিৎসক ড. যদুনাথ মিত্র । তাঁর দেহের পাশ থেকে উদ্ধার করা হয় সুইসাইড নোট ।

বসার ঘরে পড়ে ছিলেন চিকিৎসক স্বামী । সেখান থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি । ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক সুজিত বসু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube