পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাঁধল ব্যাপক সংঘর্ষ । যার জেরে নাক কামড়ে তুলে নেওয়ার অভিযোগ পর্যন্ত উঠল । মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিয়াঞ্জপুরের রায়গঞ্জের গৌরিগ্রাম পঞ্চায়েতের নরম কলোনী এলাকায় ।
মঙ্গলবার এই ঘটনায় দু’পক্ষের দু’জন গুরুতর আহত হন । তাঁদের ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে । আহতরা হলেন ২৯ বছর বয়সী সুকোমল দাস এবং ২৭ বছর বয়সী শুভঙ্কর দাস । আহতের বাড়ি রায়গঞ্জের নরম কলোনি এলাকায় ।
এই প্রসঙ্গে আহত সুকোমল দাসের অভিযোগ, তাঁর বন্ধু উজ্জ্বল দাস ২৮ হাজার টাকা পেতেন তাঁর কাছ থেকে । তাঁর অভিযোগ, এদিন উজ্জ্বল দাসের শ্যালক শুভঙ্কর দাস, কাকা-শ্বশুর মিঠুন দাস এবং শ্বশুর নিতাই দাস তাঁকে ডেকে পরিকল্পনা মাফিক মারধর করে এবং মিঠুন দাস হঠাৎ তাঁর উপর চড়াও হয়ে নাক কামড়ে তুলে নেয় ।
যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে জানিয়েছেন আহত শুভঙ্কর দাস । তিনি বলেন, দীর্ঘদিন ধরে সুকোমল দাসের কাছে জামাইবাবু উজ্জ্বল দাস টাকা পেতেন । সেই টাকা চাইতে গেলে সুকোমল দাস ও তাঁর ভাই শ্যামল দাস তাঁদের মারধর করেন । ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

