ঝড়-বৃষ্টির পরেই চড়বে পারদ?

রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে । উত্তরবঙ্গে আজ, বুধবার পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে । আগামিকাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে । এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে দক্ষিণবঙ্গে । দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে । মার্চ মাসেই ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা । কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে খবর । পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ ।

কলকাতায় আজ থাকবে আংশিক মেঘলা আকাশ । গরম ক্রমশ বাড়বে । দিন ও রাত দুইয়েরই তাপমাত্রা ক্রমশ বাড়বে । চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ । আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা কম । কাল থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে । বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে ৷

কলকাতাতে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube