মুখ্যমন্ত্রীকে অশোভনীয় মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ করল দল

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জেরে জেপি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ করল বিজেপি । এমনকি বিজেপির দেওয়া শোকজ নোটিশে দিলীপের মন্তব্যকে ‘অশোভনীয় ও অসংসদীয়’ বলে উল্লেখ করা হয়েছে বলেও খবর ।

শোকজের পর সুর নরম দিলীপ ঘোষের । তাঁর করা মন্তব্যের জন্য দুখঃপ্রকাশও করেন বিজেপি নেতা । ‘ওনার বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ করেছি’ সাফাই বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর ।

নির্বাচন কমিশনের আগেই দিলীপ ঘোষের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ নেওয়া হয় । বিজেপির কেন্দ্রীয় কমিটির দেওয়া নোটিশে উল্লেখ করা হয় ‘দিলীপের মন্তব্য অশোভনীয় ও অসংসদীয় । এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী । এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী’ । একই সঙ্গে জানানাও হয় দল এই মন্তব্যের তীব্র নিন্দা করে ।

মঙ্গলবারই এই নিয়ে কমিশনে নালিশ করছে তৃণমূল । বুধবার নির্বাচন কমিশনে যায় তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube