ছেড়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, নেপথ্যে কী? কী জানালেন রুদ্রনীল ঘোষ?

সম্প্রতি আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি । সেই তালিকায় স্থান পাননি অভিনেতা রাজনিতিক রুদ্রনীল ঘোষ । সূত্র মারফৎ জানা যায়, দলের দিন একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান তিনি ।

এই প্রসঙ্গে অভিনেতা জানান, ‘হোয়াটসঅ্যাপে এত একাধিক গ্রুপ হয়ে গিয়েছে, যার ফলে বিজেপির যে প্রধান পাঁচ-ছয়টি গ্রুপ রয়েছে সেগুলি দেখা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল ; সঠিক ইনফরমেশন পেতে মুশকিল হচ্ছিল । তাই প্রধান এবং যেসব গ্রুপ কাজে লাগবে সেই সব গ্রুপ রেখেই আর সমস্ত গ্রুপ থেকে লেফট করেছি নিজের ফোন হালকা করার জন্য । বিজেপির সমস্ত প্রধান গ্রুপে যাতে ঠিকঠাক নজরদারি করতে পারি সেই জন্যই গ্রুপ ছেড়েছি । অনেকেই আমাকে ভালোবেসে অনেক রকম গ্রুপে যোগ করিয়ে থাকেন তবে সব গ্রুপে থাকার ফলে প্রধান গ্রুপগুলি আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না তাই যেগুলি গুরুত্বপূর্ণ নয় সেই গ্রুপগুলো থেকে লেফট করেছি’ ।

তবে ৩৮ জনের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকার বিষয়টি নিয়ে রুদ্রনীল জানান, ‘সে ক্ষেত্রে কিছুটা অভিমান হয়েছে । তবে যে ৩৮ জনকে টিকিট দেওয়া হয়েছে তাদেরকে দল হয়তো আমার থেকে যোগ্যতার নিরিখে অনেক ভালো বলে মনে করেছে । তাদের মধ্যে যে যোগ্যতাগুলি রয়েছে লড়াইয়ের ক্ষেত্রে সেই যোগ্যতা হয়তো এই আসনগুলিতে আমার মধ্যে দল দেখতে পায়নি তাই আমাকে টিকিট দেওয়া হয়নি’।

পাশাপাশি তিনি আরও জানান, ‘একজন দলীয় কর্মী হিসেবে দল আমাকে যে যে দায়িত্ব দেবে সেই সমস্ত দায়িত্ব আমি পালন করব । ভবানীপুরে যেমন নিজের জন্য লড়াই করেছিলাম তেমনই লোকসভাতে কোন প্রার্থীর হয়ে যদি প্রচারে আমাকে নামতে বলে দল সেক্ষেত্রেও আমি বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই চালিয়ে যাব । লড়াইটা আরও জোরদার হবে । লোকসভার প্রার্থী না হলেও দলীয় কর্মী হিসেবে লড়াইটা আর জোরদার হবে আর যারা প্রার্থী হয়েছেন তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব আমি’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube