মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ! ত্রিফলা আর্জি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল

দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল । এদিন নির্বাচন কমিশনে যান তৃণমূলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ।

মুখ্যমন্ত্রীকে করা একটি মন্তব্যের জেরে আবারও শিরোনামে উঠে এলেন দিলীপ ঘোষ । তাঁর করা মন্তব্যকে কেন্দ্র করে বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূলের সদস্যরা । এদিন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপকে ৭ দিনের জন্য সাসপেন্ড করার দাবি জানান কুণাল ঘোষ । এদিন তিনটে বিষয়ে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে: দিলীপকে শোকজ করা, সাসপেন্ড করা এবং তাঁর প্রার্থী পদ বাতিল করা । মূলত এই ত্রিফলা দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ।

শুধু তাই নয়, তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ যে ভাষায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয় । উনি বারবার মহিলাদের আক্রমণ করছেন এভাবে । সামগ্রিকভাবে মহিলাদের আক্রমণ করছেন । এটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছেন’ ।

পাশাপাশি তিনি আরও জানান, ‘ উনি আদর্শ আচরন বিধি ভেঙেছেন । সমস্ত গাইডলাইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন । একুশে নির্বাচনে বলেছেন, বারে বারে বলছেন আবার এবারেও বলছেন । তাঁর দল তাঁকে শোকজ করেছে । উনি নাকি দুঃখ দুঃখ ভাব করেছেন । আমরা দাবি করে এসেছি, শুধুমাত্র শোকজ নয় পানিশমেন্ট দিতে হবে । সিইও আমাদের আশ্বস্ত করেছেন ইতিমধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে কথা হয়েছে’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube