একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ! কী পরিস্থিতি বঙ্গে?

দোলের দিন রাত থেকেই কোথাও কোথাও বৃষ্টি হয়েছে । আজ মঙ্গলবারও ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায় । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ । এরই মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই চলবে বৃষ্টিপাত ।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে । পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া । আজ থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বনলে জানা গিয়েছে ।

পাশাপাশি ফের একবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে । দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে । কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৫-৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন এইরকমই থাকবে আবহাওয়া । এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দুর্যোগ কাটার সম্ভাবনা রয়েছে । বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ রয়েছে । এছাড়াও বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত । তাতেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ।

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বুধবারের পর থেকে মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube