বিষক্রিয়ায় মাছের মড়ক!

বিষক্রিয়ায় বহরমপুর লালিদিঘিতে মাছের মড়ক লাগল । দু’দিনে প্রায় ৪০ কুইন্টাল মাছ মারা গিয়েছে বলে দাবি মৎস্যজীবীদের । আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা ।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । জানা যায়, এই ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মৎস্যজীবী লালদিঘি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন । মৎস্যজীবীদের অভিযোগ, কেউ প্রতিহিংসা পরায়নতায় পুকুরে বিষ দিয়েছে । পুকুর পাড়ের এক জায়গায় ঘাস ও আগাছা মরে যাওয়ায় সেখানেই বিষ বা কোন বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে মৎস্যজীবীদের পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube