পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ঘিরে শুরু হয় বিতর্ক । রাজ্য উচ্চ শিক্ষা দফতর থেকে সমাবর্তন না করতে চিঠি দেওয়া হয় উপাচার্যকে । সমাবর্তনে উপস্থিত থাকার কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
সমাবর্তন না করার কারণ হিসেবে বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কোন স্থায়ী উপাচার্য নেই । একই সঙ্গে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে । তাই এই সমাবর্তন অনুষ্ঠিত না হওয়াই ভালো ।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ছয় বছর পর এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে । তাঁদের ছাত্রছাত্রীদের আবেগের কথা মাথায় রেখে এই সমাবর্তন হচ্ছে রাজ্যপালের নির্দেশে । সুতরাং সেখান থেকে পিছিয়ে আসার কোন প্রশ্ন নেই ।
একদিকে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর চিঠি দিয়ে আপত্তি জানাচ্ছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তন অনুষ্ঠিত করতে অনড় । এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

