নির্বাচনের আগে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবককে আটক করা হয় । তাকে তল্লাশি চালাতে বেরিয়ে আসে বিপুল পরিমাণে হেরোইন ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, লালগোলা থেকে অজগরপারায় হাত বদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য । বাজেয়াপ্ত হয় মাদকের বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা ।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম ওদুদ আলী, তাঁর বয়স আনুমানিক ৩৩ বছর । তাঁর বাড়ি লালগোলা থানার মুকিমনগর এলাকায় । এই দিন সকালে অজগরপারায় এই নিষিদ্ধ মাদকদ্রব্য হাত বদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর । মাঝপথেই রঘুনাথগঞ্জ থানার খিদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তাকে আটক করে পুলিশ ।
তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় । এই মাদকদ্রব্য পাচারকাণ্ডে আর কে বা কারা জড়িত আছে তা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

