কেতুগ্রামে নাবালিকা খুনে ধৃত ২!

কেতুগ্রামের সুলতানপুরের বাড়ির চিলেকোঠা থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার করা হয় কলেজ পড়ুয়া ছেলে সহ তাঁর মা ।

বুধবার সন্ধ্যের সময় কেতুগ্রামের সুলতানপুর গ্রামের জালাল সেখের বাড়ির চিলেকোঠার ঘর থেকে দশ বছরের নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ । গ্রামবাসীদের হাতে আটক হন বাড়ির গৃহকর্ত্রী রুবিনা সুলতানা সহ তার ছেলে টুয়েল সেখ । তাঁদেরকে পুলিশ বুধবার রাতে কেতুগ্রাম থানায় এনে জেরা করে । বৃহস্পতিবার সকালে দু’জনের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলা দায়ের করে কাটোয়া মহকুমার পকসো আদালতে পেশ করে কেতুগ্রাম থানার পুলিশ ।

রাইখাঁ গ্রামের বাসিন্দা নাবালিকার মা জানান, তাঁর মেয়ে সুলতানপুরের রুবিনা সুলতানার বাড়িতে পরিচারিকার কাজ করত । প্রত্যেকদিন সকালে গিয়ে বিকালে বাড়ি ফিরলেও সোমবার কাজে গিয়ে আর বাড়ি না ফেরায় দু’দিন ধরে এলাকায় তন্ন তন্ন করে খোঁজ চলে তাঁর মেয়ের । মেয়েকে না পেয়ে রুবিনার সঙ্গে কেতুগ্রাম থানায় নিখোঁজের অভিযোগ জানাতে যাওয়ার কথা হয় । কিন্তু বুধবার বিকালে রুবিনা নাবালিকার মাকে ডেকে জানায় সুলতানপুর গ্রামের বাড়িতে তার মেয়ে রয়েছে । গ্রামবাসীরা বাড়িতে গিয়ে দেখে চিলেকোঠার ঘরের মেঝেয় মৃত অবস্থায় নাবালিকার দেহ পড়ে রয়েছে ।

নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর থেকে গ্রামবাসীর সহ নাবালিকার মায়ের দাবি তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে । পুলিশ ময়নাতদন্তের জন্য নাবালিকার মৃতদেহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube