গোসাবায় বিজেপি তৃণমূল সংঘর্ষ, আহত অন্তত ৩!

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি এলাকায় । সেখানে তৃণমূল কর্মী বুবাই মণ্ডলকে বেধড়ক মারধর করে। বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে ।

এই ঘটনায় গুরুতর জখম বুবাইকে স্থানীয় ছোট মোল্লাখালি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । তৃণমূলের অভিযোগ ছোট মোল্লাখালি অঞ্চল তৃণমূলের সভাপতি অঙ্কন মণ্ডলকে খুন করার চক্রান্ত করে এই হামলা চালায় বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, দোলের দিন বিকেলে এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মী কচি সর্দার, নাথু সর্দাররা । সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় ।

ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন । আহতদেরকে উদ্ধার করে ছোট মোল্লাখালি প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই তৃণমূলের তরফে সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা যায় । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ইতিমধ্যেই দুই বিজেপি কর্মীকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে বলেও খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube