বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মার! ঘরের ভিতরে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল । তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ও তাঁর লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে । বহরমপুরের কাঁঠালিয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় ।
এই ঘটনায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ । অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি । এমনকি বাড়ির বাচ্চাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ আনা হয় । রাতে বহরমপুর থানায় আসে বিজেপি জেলা নেতৃত্ব ।
এই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতরা । বিজেপির দাবি, বিজেপি করার অপরাধেই এই হামলা চালায় তৃণমূল । ঘটনায় ৩ জন গুরুতর জখম হয়েছেন । তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

