দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠল ভাঙড় । সোমবার আইএসএফ ও তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় মাথা ফাটলো একাধিক ব্যক্তির । এলাকায় ছড়াল ব্যাপক উত্তেজনা । ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ।
দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা । দু’পক্ষের মারধরের ঘটনায় আহত হয়েছেন একাধিক মানুষ ।এদিন আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই নিয়ে পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন তৃণমূল সমর্থকরা । সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে ।
মারধরের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন । এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

