মায়াপুর ইসকনের গৌড় পূর্ণিমা উৎসবে ভক্তের সমাগম

রবিবার রাতে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হল মায়াপুর ইসকনের গৌড় পূর্ণিমা উৎসব ।সোমবার দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইসকন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয় ।

দোল উপলক্ষে তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুরের তিল ধারনের জায়গাটুকু নেই । আজ, সোমবার সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয় ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব । দিনভর হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজা পাঠ এবং বিকেলে তিনটি পৃথক মঞ্চে ভগবান শ্রীচৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান ।

এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্ত সমবেত হয়েছেন ইস্কন চত্বরে । রংয়ের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুর ইসকনে রং একেবারেই নিষিদ্ধ করা হয়েছে । বাহ্যিক রং নয় কৃষ্ণানু রঙে ঈশ্বর বন্দনার মাধ্যম ই দোল উৎসব পালন করে মায়াপুর ইসকনের ভক্তরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube