সোমবার দোল উপলক্ষে মতুয়া ভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবির খেললেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ।
প্রার্থী ঘোষণার পর ভোট প্রচার শুরু করেছেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । তবে হোলির দিনে তিনি প্রচারে যাননি । নিজের বাড়িতেই মতুয়া ভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে আবির খেললেন শান্তনু ঠাকুর ও তাঁর দাদা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ।
এদিন তাঁদের সঙ্গে আবির খেলায় সামিল হয়েছিলেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর । দোল উৎসবের পাশাপাশি আজ গুরুচাঁদ ঠাকুরের ১৭৯ তম জন্মদিন ও রয়েছে । সেই উপলক্ষে ঠাকুরবাড়ি থেকে মতুয়াদের একটি শোভাযাত্রা বেরোয় ।
শান্তনু ঠাকুর জানান, আজ সেই ভাবে কোন ভোট প্রচার নেই । দোল উৎসবের মধ্যে দিয়ে চলে তাঁদের প্রচার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

