সরানো হোক বিজেপির প্রার্থীকে! এমনই দাবি নিয়ে পথে সন্দেশখালির মহিলারা

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে সরানোর দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলাদের বিক্ষোভ চলল সন্দেশখালির সিং পাড়ায় ।

রবিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পর আজ সোমবার সকালে সন্দেশখালিতে পোস্টার দেখা যায় । একই সঙ্গে সন্দেশখালি গ্রামের মহিলাদের হাতে দেখা যায় বিজেপির প্রার্থী রেখা পাত্রকে সরানোর দাবিতে প্ল্যাকার্ড । এই নিয়ে চলতে থাকে আজকের বিক্ষোভ ।

বিক্ষোভকারীদের দাবি, রেখা পাত্রকে তাঁরা প্রার্থী হিসাবে চান না । অন্য কাউকে প্রার্থী করা হোক এমনটাই দাবি তুলে বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালির মহিলারা । বিক্ষোভকারী মহিলাদের দাবি, ‘বিজেপির পক্ষ থেকে সন্দেশখালীর পাত্র পারার গৃহবধূ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু এই রেখা পাত্র প্রার্থী হলে কোনভাবেই বিজেপির নির্বাচনে জেতা সম্ভব হবে না । এই রেখা পাত্রকে প্রার্থী হিসেবে চাই না । প্রার্থী হিসেবে আমরা ভালো কোন রাজনৈতিক ব্যক্তিকে চাই’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube