সিবিআই হানায় ক্ষুব্ধ মহুয়া!অভিযোগ নির্বাচন কমিশনে

সিবিআই হানায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন মহুয়া মৈত্র । রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তিনি ।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । তার পরে শহরে সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই বিষয়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছেন । এমনকি তাঁর প্রচারপর্বে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি । এই নিয়ে এবার কমিশনে নালিশ করেন তিনি । তাঁর প্রশ্ন নির্বাচনী পর্বের মধ্যে কেন সিবিআই হানা? তাঁর বক্তব্য, ভুল ধারণা প্রচার করতেই তল্লাশি চালানো হচ্ছে ।

প্রসঙ্গত, শনিবার মহুয়ার ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এমনকি তাঁর বাবার ফ্ল্যাটেও হানা দিয়েছিলেন সংস্থার আধিকারিকরা । এই তল্লাশিতেই ক্ষুব্ধ হয়েছেন কৃষ্ণনগরের ঘাসফুল শিবিরের প্রার্থী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube