লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে । স্থানীয় সর্বমঙ্গলা এলাকার গোটাহারের ঘটনা । বাড়ির পাশে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ৩ শিশু গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি রয়েছে । একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালদহ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায় । বিস্ফোরণের কারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা । বোমা ? নাকি ব্যাটারি ফেটে এমন বিস্ফোরণ, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গইএছে গোটাহার গ্রামে বাড়ির পাশে খেলা করছিল এলাকার ৩ শিশু । ছোট ব্যাটারি জাতীয় কিছু কুড়িয়ে পেয়ে খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা । বিস্ফোরণে গুরুতর আহত হয় ৩ শিশু । বিস্ফোরনের শব্দে আশপাশের লোকেরা ছুটে আসেন । জখম শিশুদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

