বিজেপির দুই গোষ্ঠীর ঝামেলা ঠেকাতে গিয়ে মার খেলেন এক পৌঢ় । নির্বাচনের মুখে বিজেপির দুই গোষ্ঠীর বচসা ঠেকাতে গিয়ে মার খেলেন এক পৌঢ় । আহতর নাম নরেন্দ্রনাথ ভৌমিক । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার নহাটা এলাকায় । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
আহত নরেন্দ্রনাথের দাবি, গতকাল নহাটায় শান্তনু ঠাকুরের সভা ছিল । সেখানে অনুপস্থিত ছিলেন বিধায়ক স্বপন মজুমদারের অনুগামীরা । অভিযোগ ওঠে , এই নিয়ে শান্তনু ঠাকুরের অনুগামী বলে পরিচিত রানা গোস্বামীর সঙ্গে স্বপন মজুমদারের অনুগামী সঞ্জয় রায়ের সঙ্গে ঝামেলা হয় । সেই গণ্ডগোল ঠেকাতে যান নরেন্দ্রনাথ ।
নরেন্দ্রনাথের দাবি, অশান্তি থামাতে গেলে তাকে মারধোর করে রানা । গুরুতর অহত অবস্থায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অভিযোগ পেয়ে অভিযুক্ত রানাকে গ্রেফতার করে পুলিশ । যদিও সঞ্জয়ের দাবি, এই ঘটনার পিছনে রাজনৈতিক কোন বিষয় নেই । তিনি এবং রানা দু’জনেই যে বিজেপি করেন তা স্বীকার করেছেন তিনি । এবং তিনি অভিযোগ করেছেন রানা এলাকায় সুদের ব্যবসা চালায় । রানা শক্তি কেন্দ্রের প্রমুখ বলে জানা গিয়েছে ।
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তিনি জানিয়েছেন, ‘শান্তনু ঠাকুর আজ আমার বাড়িতে আসবেন । তার সঙ্গে কোন গোষ্ঠীদ্বন্দ নেই । তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালাতে চাইছে । ওরা হারবে’ ।
যদিও এই বিষয়ে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, ‘দুই গোষ্ঠীর কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে । গ্রেপ্তার হয়েছে শক্তি কেন্দ্রের প্রমুখ । পুলিশ হস্তক্ষেপ না করলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

