পুকুরের মধ্যেই অবৈধ নির্মাণ! কিছুই জানত না পঞ্চায়েত?

কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকায় পুকুরের মধ্যেই অবৈধভাবে তৈরি হচ্ছে নির্মাণকার্য । অবৈধ বিল্ডিংয়ের মালিকের দাবি, তিনি জানতেন না পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কি না । অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিলেন পঞ্চায়েত প্রধান ।

কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ইছাপুর এলাকায় রয়েছে বিশাল পুকুর । আর সেই পুকুরের মধ্যেই চলছে বিশাল নির্মাণকার্য । এলাকার মানুষের দাবি, বছর ভর ব্যবহার করা হয় এই পুকুরের জল । হঠাৎ দেখা যায় জল শুকিয়ে সেই পুকুরের মধ্যেই বিশাল নির্মাণ করা হচ্ছে । কে করছে সেই নির্মাণ?

নির্মাণকার্যের মালিকের দাবি, তিনি জানতেন না পুকুরের মধ্যে এই ধরনের বিল্ডিং করা যায় না । তবু পঞ্চায়েত থেকে ‘পারমিশন’ নেওয়ার চেষ্টা করবেন । অন্যদিকে পঞ্চায়েত প্রধানের দাবি তাঁকে না জানিয়েই বিশাল পুকুরের মধ্যেই নির্মাণকার্য হচ্ছে । পঞ্চায়েত আইনত ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে যাতে এই নির্মাণকার্য না হয় ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারবার বলছেন ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের কথা । আর সেই প্রকল্পকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে পুকুরের মধ্যে গড়ে উঠছে গৃহস্থ বাড়ি । কেন পঞ্চায়েতের কাছে নেই কোন খবর? পরবর্তীকালে সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে তা বন্ধ করার আশ্বাস দিল পঞ্চায়েত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube