সোনারপুরে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় শাসকদল

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি । বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় ৫ বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ।

জানা যায়, রবিবার সকালে এই এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির প্রচার রয়েছে । সেই কারণে গোটা এলাকা জুড়ে বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা । সেই সময় তৃণমূলের কয়েকজন এসে হামলা চালায় বলে অভিযোগ তোলা হয় । এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ । ঘটনার পর ঘটনাস্থল থেকে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি । অন্যদিকে ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল । এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube