পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু!

পিংলায় BJP কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য । শনিবার ধানখেত থেকে উদ্ধার করা হয় মৃতদেহ । এই ঘটনায় খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে । রবিবার মৃতের বাড়িতে পৌঁছন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ।

শনিবার পশ্চিম মেদিনীপুর পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বারবাসী এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । মৃত যুবকের নাম শান্তনু ঘড়ুই ও তিনি বিজেপি কর্মী বলেই এলাকায় পরিচিত ছিলেন ।

এদিন নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টপাধায়ায় । তাঁকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে স্বজনহারা পরিবার ।

একই সঙ্গে তিনি বিজেপি করে বলে দাবি করেছেন তার দাদাও । মৃত ব্যক্তির দাদা আরও অভিযোগ করেছেন বেশ কয়েকদিন ধরে বিজেপির হয়ে দেওয়াল লিখন করতেন নিহত ব্যক্তি । তা নিয়ে বহুবার তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি । সেই ক্ষেত্রে শাসক দলের নেতারা তাকে খুন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মৃতের দাদা ।

যদিও পুলিশের প্রাথমিক অনুমান পড়ে গিয়ে মৃত্যু হতে পারে ওই যুবকের । তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না তাও ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তাঁর দেহ । এরপরে বোঝা যাবে যে ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে ।

অপরদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানিয়েছেন মৃত শান্তনু ঘোড়াই বিজেপি সক্রিয় কর্মী ছিল বহুবার তাকে হুমকি-টুমকি দেওয়া হতো শাসক দলের নেতারা এই কাজ করেছে বলে দাবি করছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস । যদিও তৃণমূল কংগ্রেসের পিংলার বিধায়ক তথা ঘাটাল সংগঠনিক জেলার অন্যতম নেতা অজিত মাইতি জানিয়েছেন নেশায় পড়ে গিয়ে মৃত্যু হতে পারে তার সঙ্গে রাজনৈতিক বা তাকে খুন করা নিয়ে কোন সম্পর্ক নেই বিজেপি অযথা মিথ্যে অভিযোগ করছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube