পথ দুর্ঘটনার শিকার ৩!

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটে মালদহ ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোড এলাকায় ।

জানা যায়, দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাংকের একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চার চাকার একটি গাড়ি । আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের । ধাক্কার অভিঘাতে ওই চার চাকার গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে । এই দুর্ঘটনার পর আতঙ্কে লরি ফেলে পালিয়ে যায় চালক । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃতদের নাম লিয়াকত শেখ, বয়স ৩৪ বছর, একরাম শেখ, বয়স ৬১ বছর এবং সঞ্জয় মন্ডল বয়স ৩৪ বছর । এদের বাড়ি মোথাবাড়ি থানার বিরামপুর, গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি এলাকায় বলেও জানা যায় ।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চার চাকার গাড়ির যাত্রীদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন । পরে ইংরেজবাজার থানার পুলিশ লরিটি আটক করে । চালক পলাতক । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস রোডে সব সময় বেপরোয়া ভাবেই ভারী যানবাহন চলাচল করে । যেখানে সেখানে নিয়মিতভাবে ভারী যানবাহন রাস্তার ধারে পার্কিং করা হয় ।

এই দুর্ঘটনার খবর জানার পরেই মৃতদের পরিবারের সঙ্গে মালদহ মেডিক্যাল কলেজে সমবেদনা জানাতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ।
পুলিশ জানিয়েছে, মোথাবাড়ি থেকে পুরাতন মালদহের দিকে চার চাকার গাড়ি নিয়ে ওই তিনজন যাত্রী কোন একটি কাজে যাচ্ছিলেন । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার লডির পিছন সজোরে ধাক্কা মারে ওই চার চাকার গাড়িটি । তারপরেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের । পরে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube