জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত ২!

রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাবার পথে ইসলামপুর থানার তেলিভিটা বাইপাসের ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হল । এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন । আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পাশাপাশি জানা যায়, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে । দুর্ঘটনায় ব্যাহত হয় যান চলাচল । তবে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে ।

সূত্রের খবর, জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার তাঁর ছয়জনের পরিবারকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন । বুধবার পরিবারটি রায়গঞ্জে ট্রেন থেকে নামেন । পরিবারের এক সদস্য নিজের গাড়ি চালিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন । ইসলামপুর থানার জাতীয় সড়কের বাইপাসে তেলিভিটার কাছে একটি গার্ড ওয়ালে ধাক্কা মারলে গুরুতর ভাবে ছয়জন যাত্রী আহত হন ।

পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালে মানিক লাল সরকার এবং তাঁর স্ত্রী রত্না সরকারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন ।

একই সঙ্গে জানা যায়, ওই ঘটনায় এক শিশু সহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন । দুই জনের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে । ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube