কয়লা খনিতে বিস্ফোরণ! ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস অগ্নিমিত্রার

একদিন আগে পশ্চিম বর্ধমানের খোলা মুখ কয়লা খনিতে কয়লা স্তরে বিস্ফোরণের জেরে গ্রামের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল । সেই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা খোলা মুখ কয়লা খনিতে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি, ডাম্পারে ভাঙচুর চালিয়েছিল । উত্তেজনা চরমে পৌঁছেছিল ।

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীগঞ্জের এই নারায়নকুরি গ্রামে এসে ক্ষতিগ্রস্থ এলাকা দেখার পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলেন বিজেপি নেত্রী বিধায়িকা অগ্নিমিত্রা পাল । তার দাবি, যেভাবে বিস্ফোরণের জোরে এই ঘটনা ঘটেছে তাতে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ক্ষতিপূরণ দিতে বাধ্য । দ্রুত সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে । গ্রামবাসীরা ও অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube