গরমকালের দেখা নেই, কেবলই শীত আর বর্ষা । মার্চের শেষে এসেও রোদের দাপট নেই । উল্টে ঝড়-বৃষ্টি মিলিয়ে দুর্যোগ । দক্ষিণবঙ্গে গত দু’দিন রোদের দেখা মিলেছে, বৃষ্টির তেজও কমেছে । তবে এরই মধ্যে ফের একবার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া । এর পরের দিন অর্থাৎ দোলের দিন বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ জেলায় । এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে । সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা । বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলাগুলির ওপর দিয়ে । পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
আজ রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । পাশাপাশি বিকেল কিংবা রাতের দিকে বৃষ্টিও হতে পারে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ।
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে । তবে এদিন দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

