জেল হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শনিবার জেল থেকেই সকলের উদ্দেশ্যে বার্তা পাঠালেন তিনি । সেই বার্তা পড়ে শোনালেন তাঁর স্ত্রী ।
‘গ্রেফতারিতে আশ্চর্য নই, আশঙ্কার কারণ নেই’ । দিল্লিবাসীকে এদিন এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল । এদিন সেই বার্তা পড়ে শোনালেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল । একই সঙ্গে দিল্লিবাসীদেরকে আশ্বস্ত করে তিনি জানান, ‘কোনও জনমুখী প্রকল্প বাতিল হচ্ছে না, আমার জীবনের প্রতি ক্ষণ দেশের জন্য’ ’ ।
জেল থেকে এদিন আপ নেতা কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দিলেন কেজরিওয়াল । তিনি জানালেন,‘বিজেপি কর্মীদের ঘৃণা নয়; ওরা আমাদের ভাই-বোন’ । এদিন তিনি আরও জানান, গতজন্মের পুণ্যের ফলে তিনি ভারতে জন্মেছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

