সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কোন মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে এসে হাজিরা দেওয়ার সমন জারি করতে পারবে না ইডি । বুধবার অন্তর্বর্তী নির্দেশ জারি করে এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত । আগামী ১০ই জুলাই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলেও জানানো হয় ।
শুনানিতে অভিষেকের আইনজীবি কপিল সিব্বলের সওয়াল, সামনে লোকসভা নির্বাচন । প্রার্থী হিসাবে ডায়মন্ডহারবার সহ গোটা রাজ্যে তিনি দলীয় প্রচারে ব্যস্ত থাকবেন । তা ছাড়া ২০২৩ সালের ২১শে মার্চ শেষবার তাঁর বয়ান রেকর্ডের পর এতদিন তাঁকে ডাকা হয়নি । তাহলে নির্বাচন পর্ব শেষ হলে তাঁকে ডাকতে অসুবিধা কোথায়?
অপরদিকে এই বিষয়ে, ইডির তরফে আইনজীবি এস ভি রাজু জানান, এক্ষেত্রে নীতিগতভাবে তাঁদের কোন আপত্তি নেই । এরপর দু’পক্ষের বক্তব্য শোনার পর ইডিকে ১০ই জুলাই পর্যন্ত সমন জারি না করার নির্দেশ দেন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও পঙ্কজ মিত্তল-এর ডিভিশন বেঞ্চ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

