কোথাও দেরিতে মধ্যাহ্নভোজ, কোথাও বা দেওয়া হল দুর্গন্ধযুক্ত খাবার! বিক্ষোভে সামিল ভোটকর্মীরা

ভোট কর্মীদের অখাদ্য খাবার দেওয়ার অভিযোগে মাটিতে খাবার ফেলে দিয়ে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে । এই ঘটনার পর ভোট কর্মিদের প্রশিক্ষন বন্ধ হয়ে যায় । অন্যদিকে দক্ষিণ দিনাজপুরেও উঠে এল আরেক ছবি । দুপুর গড়িয়ে যাওয়ার পরও খাবার না পাওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন ভোট কর্মীরা ।

লোকসভা নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোট কর্মীদের প্রশিক্ষন শুরু হয়েছে ।শনিবার রায়গঞ্জ সুরেন্দ্র নাথ কলেজে ফাষ্ট পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয় । বেলা দশটা থেকে ভোট কর্মীরা প্রশিক্ষণে অংশ নেন । দুপুর একটায় ভোট কর্মীদের দুপুরের আহার দেওয়া হয় ।

দুপুরে ফ্রায়েড রাইস, আলুর দম, পনির এবং রসোগোল্লা দেওয়া হয় তাঁদের । ভোট কর্মীরা খাবার মুখে দিয়ে বুঝতে পারেন রসগোল্লা বাদে সমস্ত খাবারে দুর্গন্ধ । অযোগ্য খাবার বুঝতে পেরে খাবার ফেলে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভের জেরে ভোট কর্মীদের প্রশিক্ষন বন্ধ করে দেওয়া হয় । ভোট কর্মীদের এধরনের অখাদ্য পরিবেশন না করে তাঁদের সমপরিমান টাকা দেওয়ার দাবি জানানো হয় ।

দক্ষিণ দিনাজপুরে দুপুর গড়িয়ে যাওয়ার পরও খাবার না পাওয়ায় বিক্ষোভে সামিল হন ভোট কর্মীরা । শনিবার সকাল দশটা থেকে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ও বালুরঘাট কলেজ সহ একাধিক কেন্দ্রে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে । দুপুর একটায় মধ্যাহ্নভোজন দেওয়ার কথা থাকলেও বেলা ৩ টেতেও কর্মীদের দুপুরের খাবার দেওয়া হয়নি । এই ঘটনায় উত্তেজনায় ফেটে পড়েন কর্মীরা । তাঁরা রীতিমতো বিক্ষোভ শুরু করেন এদিন । ভোট কর্মীদের অভিযোগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সময় মতো খাবার না পৌঁছানোর কথা স্বীকার করে নিলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube