চারিদিকে বসন্তের রং, তাও উৎসবহীন শান্তিনিকেতন !

এবার বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে । বসন্ত এসে গেলেও বসন্ত উৎসব শান্তিনিকেতনে পালন না করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটক থেকে ছাত্রছাত্রীরা ।

এর আগে শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বসন্ত উৎসব । বসন্ত উৎসব করা হবে না শান্তিনিকেতনে, এমনই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । শান্তিনিকেতনে বসন্ত উৎসব হলে পরিবেশ নষ্ট হবে বলেও জানানো হয়েছিল ।

বসন্ত উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক পর্যটকের ভিড় হয় শান্তিনিকেতনে । এবার পর্যটকরা এলেও, হচ্ছে না বসন্ত উৎসব । এই খবরে আক্ষেপ প্রকাশ করেছেন তাঁরা । বসন্ত উৎসব না হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও একটা উৎকণ্ঠা রয়েছে । সারা বছর প্রতীক্ষার পর এবারও হচ্ছে না বসন্ত উৎসব ।

চারিদিকে বসন্তের রং লাগলেও, শান্তিনিকেতনে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না বসন্ত উৎসবের দিন । এরকমই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube