লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদাহে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র । ঘটনায় গ্রেফতার করা হয় ২ পাচারকারীকে । জানা যায় কালিয়াচক থানার পুলিশ বুধবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ডাঙামোড় এলাকায় হানা দেয় । ধৃতদের মাদলহ জেলা আদালতে তোলা হয় ।
সেখানে হানা দিয়ে পুলিশ রামজান হোসেন এবং রাজিকুল শেখ নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে । তাদের দু’জনেরই বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায় বলে খবর । তাঁদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাইপ গানের একটি দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং অন্যটি ২৮ ইঞ্চি । একই সঙ্গে জানা যায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তাঁরা । কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । বৃহস্পতিবার তাদের মালদহ জেলা আদালতে পেশ করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

