নাবালিকাকে ধর্ষণ করে খুন!

এক নাবালিকার মৃতদেহ উদ্ধারে ছড়াল ব্যাপক চাঞ্চল্য । ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সুলতান পুর গ্রামে । নাবালিকাকে ৩ দিন আগে খুন করার দাবি উঠলেও, গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে ঘটনার মোড় ঘোরানোর অভিযোগও ওঠে বুধবার ।

এই ঘটনায় অভিযোগ ওঠে নাবালিকাকে ধর্ষণের পর খুন করে বাড়ির চিলেকোঠার ঘরে ৩ ধরে দিন লুকিয়ে রাখা হয়েছিল । ঘটনা প্রকাশ্যে আসার ভয়ে মৃত নাবালিকাকে বুধবার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করা হয় বলে উঠছে অভিযোগ । অভিযুক্ত পরিবারের।

বুধবার ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা । জানা গিয়েছে, কেতুগ্রামের রাইখা গ্রামের এই নাবালিকা পারিবারিক অস্বচ্ছলতার কারণে পাশের গ্রাম সুলতানপুরে একটি পরিবারে পরিচারিকার কাজ করত । গত সোমবার ওই বাড়িতে কাজ করতে গিয়ে আর কোন খোঁজ মেলেনি তাঁর ।

অন্যদিকে মেয়ের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন নাবালিকার পরিবার । বুধবার সন্ধ্যা নাগাদ সুলতানপুর থেকে ফোন করে নাবালিকার বাড়িতে জানানো হয় তার খোঁজ পাওয়া গিয়েছে । এই বিষয়ে নাবালিকার মায়ের অভিযোগ, এর আগেও মেয়ের সঙ্গে খারাপ আচরণ করত মালিকের ছেলে । মালিকের ছেলে মেয়েকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ করেন নাবালিকার মা ।

ঘটনায় অভিযুক্ত পরিবারের ছেলে, বাবা, মাকে জিজ্ঞাসাবাদের জন্য কেতুগ্রাম থানার পুলিশ ডেকে আনে । কিভাবে এই মৃত্যু তার তদন্ত শুরু করে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube