চলন্ত বাসে যাত্রীর উপর ছুরির আঘাত! নেপথ্যে কী?

চলন্ত বাসে এক যাত্রীর উপর চড়াও হলেন এক ব্যক্তি । যাত্রীর গলায় ছুরির আঘাত করে তাঁকে খুনের চেষ্টাও করেন তিনি । মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল বাঁকুড়া জেলায় ।

ত্রিকোণ প্রেমের জেরে চলন্ত বাসেই স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা করলেন স্বামী । বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন স্ত্রীও । মঙ্গলবার রাতে দুর্গাপুরগামী একটি চলন্ত বাসে ঘটনাটি ঘটে বাঁকুড়ার মল্লেশ্বরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে । ঘটনায় আহত দু’জনকেই ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর ছয়েক আগে মালদহের হবিবপুরের বাসিন্দা নমিতার সঙ্গে প্রেম ও পরে বিয়ে হয় বাঁকুড়ার সিমলাপাল থানার অলকাধড়া গ্রামের বাসিন্দা সৌরভ সিংহ বাবুর । বছর তিনেক আগে তাঁদের একটি মেয়েও হয় বলে জানা যায় । তবে গত ২৭ ফেব্রুয়ারী শ্বশুরবাড়ি থেকে মেয়ে সহ নিখোঁজ হয়ে যান নমিতা । এরপর নমিতার শাশুড়ি অর্চিতা সিংহবাবু সিমলাপাল থানায় লিখিত অভিযোগে জানান, ময়ুরেশ্বরের যুবক শেখ ঔরঙ্গজেব তাঁর পুত্রবধু নমিতা ও নাতনিকে অপহরণ করে লুকিয়ে রেখেছে ।

গতকাল বিশেষ সূত্রে নমিতার স্বামী সৌরভ খবর পান খাতড়া আদালতে প্রেমিক শেখ ঔরঙ্গজেবকে নিয়ে খাতড়া আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন নমিতা । এরপর থেকেই নমিতাকে অনুসরণ করতে শুরু করেন তাঁর স্বামী সৌরভ । নমিতা নিজের মেয়ে ও শেখ ঔরঙ্গজেবকে সঙ্গে নিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী বাসে উঠলে কেরানীবাঁধ এলাকায় সেই বাসে উঠে পড়েন তাঁর স্বামী সৌরভও ।

এরপরই চলন্ত বাসে সৌরভ হাতে ছুরি নিয়ে ঔরঙ্গজেবের উপর হামলা চালায় বলে অভিযোগ । বাধা দিতে গিয়ে আহত হন নমিতাও । ঘটনার পর পরই বাস থেকে নেমে রাতের অন্ধকারে চম্পট দেয় সৌরভ । ঘটনায় হতচকিত বাস চালক বাস ঘুরিয়ে সোজা বাঁকুড়া সদর থানার উদ্দেশ্যে রওনা দেন । এরই মাঝে বাঁকুড়া সদর থানার পুলিশ বাসটির কাছে পৌঁছে ওই বাসে করেই আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় । সৌরভের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করলেও এখনও অধরা অভিযুক্ত সৌরভ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube