পঞ্চায়েতে দুর্নীতি ও একশো দিনের প্রকল্পের কাজের টাকা ও আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলল সন্দেশখালির রামপুর এলাকায় ।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো দিনের শ্রমিকদের পারিশ্রমিকের টাকা শ্রমিকদের না দিয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে । যে সমস্ত প্রকল্পে ১০০ দিনের কাজ হয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে ।
এছাড়াও আবাস যোজনার ঘরের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের । এমনই একাধিক অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা, রামপুরে তৃণমূলের বুথ সেক্রেটারি জুলফিকার মোল্লা, সহ আরও অনেকের বিরুদ্ধে বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে গ্রামবাসীদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

