পুরনো বাড়ি ভাঙার সময় দুর্ঘটনা! আহত ২

পুরনো বাড়ি ভাঙার সময় ঘটে গেল বিপত্তি । হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ । মঙ্গলবারের ঘটনায় আহত হন বাড়ি ভাঙার কাজে নিযু্ক্ত থাকা দুই শ্রমিক । এই ঘটনাটি ঘটে হুগলিতে ।

হুগলির বৈদ্যবাটির জি টি রোড লাগোয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার মধ্যেই এই ঘটনা । আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।

এদিনের ঘটনায় স্থানীয়রা জানান, একটুর জন্য বড়সর দুর্ঘটনা এড়ানো গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ । ঠিকাদার সহ তিনজন আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ ।

এই ঘটনায় বিরোধীদের দাবি, পুরসভার উদাসীনতায় এই ঘটনা ঘটেছে । বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, ‘বাড়ি ভাঙার অনুমতি ছিল কি না সেটা খতিয়ে দেখা হবে’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube